
নৈতিকতা চর্চার মাধ্যমে ভালো মানুষ হতে হবে
…… আবদুল্লাহ আল মাহমুদ জামান
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদীর ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গত ৮ মার্চ সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখি। তাই তোমাদের উন্নত মনের অধিকারী হতে হবে। নৈতিকতা চর্চার মাধ্যমে ভালো মানুষ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণ অর্জন করতে হবে। শিক্ষকদের সাথে কখনও খারাপ ব্যবহার করা যাবে না। শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। তাদের শ্রদ্ধা করতে হবে। এ প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক সোহেল রুশদীর একজন শিক্ষানুরাগী ব্যক্তি। প্রতিষ্ঠানের সভাপতি তার ব্যক্তিগত পক্ষ থেকে স্কুল ড্রেস প্রদান একটি মহতী উদ্যোগ।
তিনি বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষের সমতা আনয়নের জন্য প্রয়োজন শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বী। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করা। তোমরা সুশিক্ষা ও উচ্চ শিক্ষা অর্জন করবে। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের প্রায় ৩৮ ভাগ হচ্ছে নারী। প্রশাসনের সর্বস্তরে আজ নারীদের অংশগ্রহণ। আজ আমরা দেখি পৃথিবীতে বিরল আমাদের দেশে যেখানে নারী প্রধানমন্ত্রী, নারী স্পিকার, নারী শিক্ষামন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী তা সত্ত্বেও বিবাহিত নারীর মধ্যে ৮০-৮২ ভাগ নারী নির্যাতনের শিকার। আজকের মেয়ে আগামি দিনের মা। নারীদের প্রতি সহনশীল হতে হবে। নারী নির্যাতন বন্ধ করতে হবে। মানুষের বড় পরিচয় পুরুষ ও নারী নয় বরং মানুষ। তাই পুরুষদের অন্য নারীদের মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ দাস, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক শামিমা আক্তার, প্রভাষক মো. নুরুল বাতেন, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. মাহাবুবুর রহমান, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মনোয়ারা খাতুন, জিলানী চিশতী উচ্চ বিদ্যায়ের শিক্ষক রাবেয়া বেগম, লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
