স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের পিয়ন (অফিস সহায়ক) মো. মোস্তফা মিজি ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজিউন)। গত রোববার সকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোস্তফা মিজির মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগসহ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শাহতলী নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
গত রোববার বাদ জোহর শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসা অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন।
মরহুমের জানাযার আগে উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. দিদার হোসেন মিজি, শাহ্তলী কামিল মাদরাসার শিক্ষক মাও. আব্দুল হালিম গাজী, মরহুমের বড় ভাই মো. মুকবুল মিজি, মরহুমের ভাতিজা পুলিশ সদস্য মো. সোহাগ মিজি।
জানাযায় অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদারাসার প্রধান মুহাদ্দিস মাও. আখতার হোসাইন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, বাকিলা মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাও. এএফএম আমিল উল্ল্যাহ, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. হানিফ মিয়া, শাহতলী কামিল মাদারাসার প্রভাষক মাও. মহিউদ্দিন, প্রভাষক মাও. এএনএম হেলাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাত হোসেন, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র মৌলভী মাও. মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো. মোস্তফা খান, সাবেক ছাত্রনেতা আবুল হাশেম রুশদী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সফিক কারী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো. নুরুজ্জামান মুন্সি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম তালুকদার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সোহরাব হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও. শহিদুল ইসলাম, মো. লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রুবেল কারী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো. আব্দুল আজিজ মিজি, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. বিল্লাল হোসেন খান প্রমুখ।
জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩১ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জিলানী চিশতী উবি’র পিয়ন মোস্তফা মিজির দাফন সম্পন্ন
