সঠিক জ্ঞান অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে হবে
………পুলিশ সুপার মিলন মাহমুদ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় জিলানী চিশতী কলেজের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদায় শব্দটি একদিক থেকে আনন্দের এবং অন্যদিক দুঃখের। কারণ হলো প্রতিষ্ঠান-শিক্ষক ওনাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। জীবনের লক্ষ্যে পৌঁছার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। সাফল্যের জন্য চেষ্টা ও মেহনত করতে হবে। নিজেকে গড়ে তোলার এখনই সময়। প্রতিযোগিতার যুগে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে পরিশ্রম, সততা ও নিষ্ঠার বিকল্প নেই। সততার চর্চা জীবনে সর্বক্ষেত্রে অব্যাহত রাখবে। ব্যক্তি জীবন, শিক্ষা জীবন ও কর্মজীবন সব ক্ষেত্রে সৎ থাকতে হবে।
তিনি আরো বলেন, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং থেকে সবাইকে দূরে থাকবে হবে। আজ এ শপথ করবো- জীবনে কোনদিন মাদক গ্রহণ করবো না এবং পরিবার-পরিজনকে মাদকমুক্ত রাখার চেষ্টা করবো। বাল্যবিবাহ রোধ করতে হবে। শিক্ষকদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তোমরা মোবাইলে আসক্ত হবে না। সঠিক জ্ঞান অর্জন করে দেশের কল্যাণে কাজ করতে হবে।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও প্রভাষক মো. জহিরুল ইসলম খান মুরাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. শাহাদাত হোসেন, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী মো. হারুন-অর রশিদ, উর্মি জাহান তৃষা, অছমা আক্তার, মানবিক বিভাগের পরীক্ষার্থী মো. ফরহাদ হোসেন, ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী হামিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধাপক আলেয়া চৌধুরী, সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. মাহবুুবুর রহমান, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, প্রভাষক মোসাম্মৎ মনোয়ারা খাতুন, সহকারী লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজের অভিভাববক সদস্য ও শিক্ষক দিদার হোসেন মিজি, কলেজ মসজিদের ইমাম মাও. আব্দুল হালিম গাজী, ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সোহেল কারী, অভিভাবক বালু জাহাঙ্গীর, কলেজের অফিস ইনচার্জ মো. রানা সরকার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এইচএসসি পরীক্ষার্থী মো. ফরহাদ হোসেন।
২৪ নভেম্বর, ২০২১।
