স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলা শাহ্তলী জিলানী চিশতী কলেজের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানের রি-ওপেনিং সভা, ২০২০-২১ বর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল
দিয়ে বরণ, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ক্লাস রুটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো. সফিক কারী, একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী মো. ইয়াছিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক শামীমা আক্তার, প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক জিয়াউর রহমান, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. মানিক মিয়া, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মোসা. মনোয়ারা খাতুন, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী প্রমুখ।
১৩ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- জিলানী চিশতী কলেজে রি-ওপেনিং সভা ও সুরক্ষা সামগ্রী বিতরণ
