ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায়
স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় আম্পানের পূর্ব প্রস্তুতি হিসেবে চাঁদপুর পৌর এলাকাসহ নদী তীরবর্তী এলাকায় ব্যাপক মাইকিং করে মানুষকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং কিউআরসি প্রতিষ্ঠাতা অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
গত ১৯ মে সন্ধ্যা থেকে গভীর রাত অবদি শহরের বিভিন্ন মোড়ে, বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করে মানুষজনকে সচেতনসহ সতর্কতামূলক মাইকিং করেছেন কিউআরসি’র প্রধান সদস্য মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলো কিউআরসি অন্যতম সদস্য নাজমুল হাসান বাঁধন, এ এম সাদ্দাম হোসেন, ফয়সাল ভুঁইয়া, তানিম আহমেদ, তানজির হোসেন।
ঝড় শুরু হওয়ার আগে সবাইকে নিরাপদ আশ্রয় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া ও শিশু-বৃদ্ধসহ বিভিন্ন গবাদি পশুরও যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য নিরাপদ আশ্রয়ে ঝড় শুরু হওয়ার আগে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সার্বক্ষণিক কাজ করে যাবে কিউআরসি।
অ্যাড. জিল্লুর রহমান জুয়েল জানান, কিউআরসি সংগঠনটির প্রধান কাজই হচ্ছে দুর্যোগ মোকাবেলায় কাজ করা। তাই শুধু মহামারি করোনা মোকাবেলাই নয়, যে কোন দুর্যোগে কাজ করে যাবে কিউআরসি। ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশে বিশাল আঘাত হানতে পারে। চাঁদপুরকে ১০ নম্বর বিপদ সংকেত দেয়া হয়েছে। সিডোর থেকেও ভয়ংকর এ ঘূর্ণিঝড়। তাই পৌর এলাকাসহ সবাইকে অনুরোধ করবো আপনারা নিরাপদ আশ্রয়ে থাকবেন। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
২১ মে, ২০২০।
