জেলা আ.লীগ সভাপতি-সেক্রেটারীর অনুপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

চাঁদপুর পৌর মেয়র-কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ পৌর কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে সদ্যবিদায় নেয়া পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল অনুপস্থিত থাকায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে। শনিবার (২৪ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের দুই অভিভাবকের অনুপস্থিতি নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।

শপথ অনুষ্ঠানে জেলা আওয়ামী  লীগের এ দুই অভিভাবককে দেখতে না পেরে সবার মাঝে কানাঘুষা শুরু হয়। উপজেলার আসা নেতাকর্মীদের মাঝে বিষয়টি চাউর হওয়ার মাত্রই তাদের নিয়ে নানা গুঞ্জন শুনা গেছে।

চাঁদপুরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সুদক্ষ নেতৃত্বে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন শক্তিশালী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছে সেখানে জেলা আওয়ামী লীগের এই দুই নেতার অনুপস্থিতি নিয়ে নানা প্রশ্ন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে।

২৫ অক্টোবর, ২০২০।