জেলা ছাত্রদলের সভাপতির বাবার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মাছ ঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজীর বাবা খায়ের গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার সকাল ১০টায় মরহুমের জানাজা বড়স্টেশন ছাবের গাজীর মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
০২ নভেম্বর, ২০২০।