জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান হোসেন রাজু

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মেহেদী হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. জহির উদ্দিন মিয়াজী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তিগত সফরে দেশের বাইরে অবস্থান করবেন। তার এই অনুপস্থিতির কারণে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৪ জানুয়ারি, ২০২৪।