জেলা পরিষদ চেয়ারম্যানের পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া


স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীর পিতা, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ পাটওয়ারীর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২৬ জানুয়ারি রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুণরাজদীর সাতআনী পাটওয়ারী বাড়ি জামে মসজিদে জোহরের নামাজের পর পরিবারের সদস্য ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এই মৃত্যুবার্ষিকী পালন হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আ. ন. ম নুরুর রহমান।
দোয়া ও মোনাজাতে অংশ নেন মরহুমের ৪ ছেলে যথাক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. ওমর পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসীম পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী আলী জিন্নাহ, ব্যবসায়ী নান্নু হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাসিবুজ্জামান পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সদরের বাগাদী ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন নান্নু প্রমুখ। এর আগে পরিবারের সদস্যরা পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।