জেলা প্রশাসকের কাছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের স্মারকলিপি

রমজানের পবিত্রতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কয়েকটি দাবি নিয়ে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র জেলা শাখা। সোমবার (১২ এপ্রিল) দুপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুহা. সেলিম হোসাইনের নেতৃত্বে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে যেসব দাবিগুলো উল্লেখিত হয়েছে- দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং-এর ব্যবস্থা করা, ভেজাল বিরোধী অভিযান জোরদার করা, অশ্লীলতা-বেহায়াপনার সকল উপায়-উপকরণ বন্ধ করা, করোনা কালীন সময়ে অসহায় মানুষের জন্য ত্রান বিতরনের ব্যবস্থা গ্রহন করা, বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা, মাদক দ্রব্যের ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান চালানোসহ বিভিন্ন বিষয় উল্যেখ ছিল৷
স্মারকলিপি প্রদানের ব্যাপারে জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. সেলিম হোসাইন বলেন, মানবিক ও ধর্মীয় দিকগুলো বিবেচনা করে স্মারকলিপি প্রদান করেছি। জেলা প্রশাসক স্মারকলিপি পাঠকরে ঐ বিষয়গুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। এসময় জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে সংগঠনের খাইরুল কুরুনের সরকার ও রাষ্টব্যবস্থার উপর লিখিত কেন্দ্রীয় সম্মেলন স্মারক ও রমজানের ক্যালেন্ডার প্রদান করেন৷
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক এম এম মাহদী হাসান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক জিএম আব্দুল হাই, বিশ্ববিদ্যালয় সম্পাদক ডিএম ফয়সাল চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি মুহা. মুহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক মুহা. আব্দুল গফুর।

১৩ এপ্রিল, ২০২১।