স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার সাব-রেজিস্ট্রি অফিসসমূহে কর্মরত কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) চাঁদপুর প্রেসক্লাবের হলরুমে জেলা রেজিস্ট্রার অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার সব সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী, অফিস সহকারী, মোহরার, টিসি মোহরার এবং নকলনবিশরা অংশ নেন। এতে সভাপ্রধান ছিলেন চাঁদপুর জেলা রেজিস্ট্রার মুশতাক আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম, ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম, হাজীগঞ্জ সাব-রেজিস্ট্রার মো. রফিক উদ্দিন, মতলব সাব-রেজিস্ট্রার মো. আহসানুল হাবীব, শাহরাস্তি চিতোষী সাব-রেজিস্ট্রার রেহানা চৌধুরী এবং হাইমচর সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনীল চন্দ্র সরকার। উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
০৯ জুন, ২০২১।
