ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার
ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের ট্রাকরোড সংলগ্ন গাজী সড়কে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-২ এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা কাকন।
দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক এবং ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন ডা. মাসুদ হাসান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য মো. বাবুল পাটওয়ারী, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিমা জামান, কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ ভূঁইয়া মাজেদ।
বক্তারা বলেন, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতি প্রতি বছরের মতো এ বছরও কম্বল বিতরণ করেছে। এ সমিতিটি সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকে। ইনশাআল্লাহ আগামিতেও সমিতি সদস্যরা দেশের ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে থাকবে। এজন্য সবার সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১০ জানুয়ারি, ২০২১।