তরপুরচন্ডীতে ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার মাহবুব রশিদ, তরপুরচন্ডী ইউপি সচিব তাসলিমা বেগমসহ ইউনিয়নের সব মেম্বাররা এবং ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, তরপুরচন্ডী ইউনিয়নে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অসহায় ৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়।
১৪ জুলাই, ২০২১।