তরপুরচন্ডী কাজীপাড়া সপ্রাবিতে শেখ রাসেল দিবস পালন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, বই পড়া উৎসব, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঐসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক কামরুন্নাহার ও ফাহমিদা আক্তারসহ অভিভাবকবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

১৯ অক্টোবর, ২০২২।