
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়াড পেয়েছে চাঁদপুরের মেঘনাপাড় মুক্ত গার্ল ইন স্কাউট গ্রুপের তাসনিয়া হোসেন দ্রুতি।
গত ২০ জানুয়ারি গাজীপুরের মৌচাকে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপ্রতি ও বাংলাদেশের চীফ স্কাউট অ্যাড. আবদুল হামিদ খান নিজ হাতে অ্যাওয়ার্ড প্রাপ্ত তাসনিয়া হোসেন দ্রুতিকে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ব্যাজ পরিয়ে দেন ও সনদপত্র প্রদান করেন।
তাসনিয়া হোসেন দ্রুতির বাবা মো. হোসেন কামরাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও মা রাবেয়া আক্তার মৈশাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
দ্রুতি চলতি বছর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
