দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে পুলিশের মতবিনিময়

 

 

শাহ্ আলম খান

আসন্ন শরাদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস্রে ড্রিল সেডে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

সভায় পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সনাতন ধর্মের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ডিজিএফআই, এনএসআই ও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৩ অক্টোবর, ২০২০।