
স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহ. এর নামে ইসলামী রিসার্চ সেন্টার (মারকায) প্রতিষ্ঠা করার লক্ষ্যে চাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় শহরের বিপণীবাগ পার্টি হাউজে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলদেশের প্রধান, পীর চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম। তিনি বক্তব্যে বলেন, দেশে বর্তমানে ইসলাম ও মানবতার চরম দুর্দিন চলছে। সৈয়দ মো. ফজলুল করিম রহ. দেশ ও মানবতার কল্যাণে আজীবন কাজ করে গেছেন। সে মহান ব্যাক্তিত্বের কর্মসূচিগুলো যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার প্রাণকেন্দ্র পুরানা পল্টনে একটি ইসলামী রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। এ রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হলে দেশ ও মানুষের সার্বিক কল্যাণে সকল কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে। মারকায প্রতিষ্ঠা করতে চাঁদপুর জেলা আওতাধীন সকল কমিটির দায়িত্বশীলদের একলাস ও খুলুছিয়াতের সাথে কাজ করতে হবে।
সৈয়দ ফজলুল করিম রহ. ইসলামী রিসার্চ সেন্টার (মারকায) বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী মো. হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক সাইখুল হাদিস আল্লামা মুকবুল হোসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল নুরুল করিম আকরাম, ইসলামী আন্দোলন বাংলদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন, সেক্রেটারী কে এম ইয়াছিন রশিদ সানী, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনসার আহমেদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমেদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দেলন জেলা শাখার সভাপতি মো. নেছার উদ্দিন, সদর উপজেলার সভাপতি মাওলানা নুর উদ্দিন, শহর শাখার সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, হাইমচর উপজেলা শাখার সভাপতি হাফেজ গাজী জহিরুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি মতলব দক্ষিণ উপজেলা শাখার ছদর মাওলানা আফসার উদ্দিন, ফরিদগঞ্জ মুজাহিদ কমিটির ছদর মাওলানা হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলদেশ মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউল্লা মহসিন, হাজীগঞ্জ উপজেলার সেক্রেটারী হাফেজ মো. সাহাদৎ, কচুয়া উপজেলার সেক্রেটারী গাজী মো. গোলাপ শাহ প্রমুখ।
