স্টাফ রিপোর্টার
দৈনিক ইল্শেপাড়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ অংশ নেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) চাঁদপুর শহরের রসুইঘর রেস্টুরেন্টে পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আনওয়ারুল করিম ও সহকারী সম্পাদক মো. শওকত করিম।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন বলেন, ইলশেপাড়ের সুখে-দুঃখে আপনারা সব সময় পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখায় আজ ইলশেপাড় পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আগামিতেও সহযোগিতা অব্যাহত রাখলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখা যাবে। তাই আগামির পথচলায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান পত্রিকাটি স্বাভাবিকভাবে পরিচালনার বিষয়ে বদ্ধপরিকর। নিয়মানুযায়ী স্বচ্ছতা বজায় রাখলে তিনি তাঁর সহযোগিতা অব্যাহত রাখাবেন। এ ব্যাপারে ইলশেপাড়ের প্রতিটি কর্মীকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এসএম আনওয়ারুল করিম।
ইফতার মাহফিলে পত্রিকার সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খান, যুগ্ম-বার্তা সম্পাদক এসএম সোহেল, সিনিয়র সাব-এডিটর মনির হোসেন, বিশেষ প্রতিনিধি আলহাজ এসএম চিশতী, স্টাফ রিপোর্টার সজীব খান, নূরে আলম খান ও ডিকে সোলায়মান, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ, কচুয়া প্রতিনিধি সাইফুল মিজান, ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মনির হোসেন, অফিস সহকারী মো. মোবারক হোসেন ও শান্ত লোধসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
২১ এপ্রিল, ২০২৩।
