দৈনিক চাঁদপুর খবর সম্পাদক শাশুড়ির কুলখানি সম্পন্ন

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর শাশুড়ি শহরের মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ি নিবাসী মরহুম শিরিন আক্তারের কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বাদ যোহর মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মিলাদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন মরহুমের জামাতা সোহেল রুশদী, জনতা ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের হাজরা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোশারফ হোসেন তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন তালুকদার, মরহুমের স্বামী মো. খোরশেদ আলম পাটওয়ারী, বড় ছেলে মো. শিপন পাটওয়ারী, ছোট ছেলে মো. সাইফুল পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর খান, আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আবু ইউসূফসহ মুসল্লিরা।
উল্লেখ্য, মরহুম শিরিন আক্তার গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় ঢাকার উত্তরা লুবানা জেনারেল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
১০ মার্চ, ২০২১।