দৈনিক সুদীপ্ত চাঁদপুর সম্পাদকের শাশুড়ির পরলোক গমন


প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক লায়ন দীলিপ কুমার ঘোষের শাশুড়ি মিলন ঘোষ (৬৮) পরলোক গমন করেছেন। গতকাল শনিবার সকালে তিনি চাঁদপুর নতুন বাজার ঘোষপাড়াস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিলন ঘোষের স্বামী হরিদাস চন্দ্র ঘোষ। মৃত্যুকালে মিলন ঘোষ ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে যান। গতকাল সন্ধ্যায় চাঁদপুর পৌর মহাশ্বশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
মিলন ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- চাঁদপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ নেতৃবৃন্দ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান গোপাল সাহা, সাধারণ সম্পাদক অরূপ কুমার সেনসহ নেতৃবৃন্দ, শারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাসসহ নেতৃবৃন্দ, ঘোষপাড়া হরিমন্দির কমিটির সভাপতি হরেকৃষ্ণ ঘোষসহ নেতৃবৃন্দ, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক লায়ন দীলিপ কুমার ঘোষ, নির্বাহী সম্পাদক দীপা ঘোষসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।