নবনির্বাচিত পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা

 

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) দিনভর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন, শিক্ষকরা ফুলেল শুভেচ্ছা জানান।

ফুলেল শুভেচ্ছা জানান যারা তারা হলেন- সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান হাজী ছাত্তার রাঢ়ী, ১৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. আলমগীর গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ, শাহমাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান খান, হাইমচর উপজেলা যুবলীগ নেতা আতিক পাটওয়ারীসহ আরো অনেকে।

১২ অক্টোবর, ২০২০।