স্টাফ রিপোর্টার
সদ্য যোগদানকৃত চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের সাথে চাঁদপুর মডেল থানা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে যোগদানের পর প্রথম মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় স্নিগ্ধা সরকার আসলে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে নবাগত সদর সার্কেল চাঁদপুর মডেল থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টেলিজেন্স) মোরশেদ আলম ভূঁইয়া, পরিদর্শক মো. মনির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
১৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নবাগত অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকারের মতবিনিময়
