স্টাফ রিপোর্টার
এপেক্স ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট অ্যাড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, লাইফ মেম্বার অ্যাড. রুহুল আমিন সরকার, পিপি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নাজিমুল্যা বাপ্পী, জুনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি এন্ড ডিএনই অ্যাড. জসিম উদ্দিন প্রধান, ফ্লোর মেম্বার মনির হোসেন প্রমুখ।
১৪ জানুয়ারি, ২০২১।
