মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে জয়া সরকার সুবর্ণা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার নারায়ণপুর কালিবাড়ির ভাড়া বাসায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সুবর্ণা নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বর্তমানে তার এসএসসি নির্বাচনী পরীক্ষা চলছিল।
জানা যায়, মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর গ্রামের মৃত সূর্য চন্দ্র সরকারের মেয়ে জয়া সরকার সুবর্ণা পরিবারের সাথে নারায়ণপুর কালিবাড়িতে ভাড়া বাসায় থাকতো। ঘটনার দিন সে এসএসসি নির্বাচনী পরীক্ষা দিতে চলে যায়। এসময় তার মা বাড়িতে ছিল না। পরীক্ষা শেষে বাসায় ফিরে কাউকে কিছু না বলে সুবর্ণা এ ঘটনা ঘটায়। তার ভাই উত্তম সরকারসহ দোকানের কর্মচারীরা রুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কোন সাড়া শব্দ না পেয়ে পাশের জানালা খোলা থাকায় বাইর থেকে উত্তম সরকার সুবর্ণার অবস্থা দেখে বড় ভাই পিন্টু সরকারকে খবর দিলে উভয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সুবর্ণাকে সেখান থেকে নামিয়ে তাৎক্ষণিক স্থানীয় বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে থানার এসআই শাহআলম লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- নারায়ণপুরে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
Post navigation
