নারায়ণপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সেক্রেটারী ডা. বাকীবিল্লাহর ইন্তেকাল

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের পল্লী চিকিৎসক, চাঁদপুর ইউনানী তিব্বিয়া কলেজের প্রভাষক ও নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর বড় ভাই ডা. বাকীবিল্লাহ (ভুট্টু ডাক্তার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ……….রাজেউন)।
গত ২৭ মে সকাল সাড়ে ১০টায় ঢাকা শেখ রাসেল জাতীয় গ্যাস্টোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. বাকীবিল্লাহ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, নারায়ণপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. মোহাম্মদ আলী তালুকদার, মরহুমের ছোট ভাই মুহাম্মদ আরিফ বিল্লাহ ও মরহুমের বড় ছেলে মো. মেহেদী হাসান প্রমুখ।
জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই, দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব প্রতিনিধি ও নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।
জানাজায় অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, চাঁদপুর ইউনানী তিব্বিয়া কলেজের অধ্যক্ষ মো. শাহেদ হোসেন পাটোয়ারী, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক প্রধান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিউর রহমান মতিন, সুলতান কাজী, মিঞা মো. মামুন, মজিবুর রহমান, মিজানুর রহমানসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ।
এদিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের পল্লী চিকিৎসক ও চাঁদপুর ইউনানী তিব্বিয়া কলেজের প্রভাষক ডা. বাকীবিল্লাহ ভুট্টু ডাক্তারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ, নারায়ণপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সুখ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এম. রেজোয়ান বাদলসহ সদস্যবৃৃন্দ, চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও রোটারী ক্লাব অব মতলবের সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকির, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার ও সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন রিপনসহ কমিটির সদস্যবৃন্দ, নারায়ণপুর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. মোহাম্মদ আলী তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

৩০ মে, ২০২১।