নিউজ বাংলা ২৪ ডট কম’র চাঁদপুর প্রতিনিধি তালহা জুবায়ের

স্টাফ রিপোর্টার
জাতীয় অনলাইন ‘নিউজ বাংলা ২৪ ডট কম’-এ চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছে সাংবাদিক তালহা জুবায়ের। গত ১৫ সেপ্টেম্বর নিউজ বাংলা ২৪ ডট কম -এর হেড অব নিউজ সঞ্জয় দে স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি।
তালহা জুবায়ের দেশের জনপ্রিয় স্যাটেলাইটভিত্তিক নিউজ চ্যানেল ‘ডিবিসি নিউজ’ এর সূচনালগ্ন থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তাছাড়া তিনি দেশের দৈনিক দেশ রূপান্তরের সূচনালগ্ন থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তালহা জুবায়ের দৈনিক চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন।
সাংবাদিক তালহা জুবায়ের বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর প্রেসক্লাব এর সদস্য ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন।
পেশাগত কাজে সহযোগিতা করার জন্যে তিনি চাঁদপুর জেলা ও উপজেলার সব সহকর্মী, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাসহ সবার কাছে অনুরোধ জানিয়েছেন।
২০ সেপ্টেম্বর, ২০২০।