স্টাফ রিপোর্টার
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, রেলের জায়গায় অনেকেই মাছ চাষ করছেন। মানছেন না কোন নিয়মনীতি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখার অনুরোধ করছি। গত রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রেলওয়ের লিজকৃত কোন জায়গায় কেউ মাছ চাষ করলে মৎস্য অধিদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। সেই অনুমতি আছে কি-না, বিষয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, শহরের শুরু থেকে বঙ্গবন্ধু সড়কের শেষ পর্যন্ত রেলের জলাশয়গুলো লিজ আনা হয় কয়েকজন ব্যক্তির নামে। এগুলোর মধ্যে কেউ কেউ লিজ নবায়ন করেননি। নামে-বেনামে এখন চলছে মৎস্য চাষ। তদন্ত করলে বেরিয়ে আসবে কিভাবে মাছ চাষ করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সুযোগ সন্ধানীরা। পাশাপাশি এসব লোকজন কোন ধরনের অনুমতি ছাড়াই জলাশয়ের পাশে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। কেউ-কেউ ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে ভাড়া হাতিয়ে নিচ্ছেন।
২১ সেপ্টেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নিয়মনীতি না মেনে চাঁদপুরে রেলের জায়গায় মাছ চাষ
Post navigation
