চরাঞ্চলের মানুষের নদী ভাঙন আতংক দূর করেছেন ডা. দীপু মনি
…………জিল্লুর রহমান জুয়েল
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশে পরিণত হচ্ছে। চরাঞ্চলের মানুষের মাঝে আলো পৌঁছে দেয়ার জন্য ডা. দীপু মনির অবদানে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। নদী ভাঙনের শব্দ ছিল এ অঞ্চলের মানুষের মাঝে আতংক। দীর্ঘ দিনে এ অভিশপ্ত থেকে মুক্ত করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. দীপু মনি। চারঞ্চলের মানুষের নদী ভাঙ্গনের আতংক দূর করেছেন ডা. দীপু মনি।
গতকাল বুধবার বেলা ১১ টায় ঈশানবালা বাজার মাঠে আওয়ামী লীগের সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাচ্ছু মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদারের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব জমাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী বলেন, চরাঞ্চলের মানুষের ঘরে ঘরে সোলারের মাধ্যমে বিদ্যুত পৌঁছে দিয়েছি। আসামি দুই এক মাসের মধ্যে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে চরাঞ্চলকে আলোকিত করা হবে। ইতোমধ্যে ডা. দীপু মনির সহযোগিতায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নতুন লাইন সংযোগ দেয়ার জন্য বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন প্রধানিয়া, সহ-সভাপতি এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক বাচ্চু সরকার, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ পেদা, শিক্ষা বিষয়ক সম্পাদক হাসেম মাল, আওয়ামী লীগ নেতা দুলাল মাহমুদ, যুবলীগ নেতা ফারুক মাঝি, উপজেলা ছাত্রলীগ নেতা মহাসিন পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে ২য় অধিবেশনে ১৫০ জন ডেলিকেটর নিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। আলোচনায় সভাপতি পদে নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মোল্লা ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরদার। সাধারণ সম্পাদক পদে হাসেম মাল, বাচ্চু সরকার, আসাদুজ্জামান স্বপন ও বিল্লাল কবিরাজের নাম প্রস্তাব করা হয়। উভয় পদের প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় প্রার্থী এবং ডেলিকেটরা একমত হয়ে ডা. দীপু মনি যে সিদ্ধান্ত দেন তারা তা মেনে নিবেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বয়ক আ. ছাত্তার গাজি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহমেদ দেওয়ান, আওয়ামী লীগ নেতা মানিক পাটওয়ারী, উত্তর আলগী মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহনাজ বেগম, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মাসুদুর রহমান উজ্জল, নীলকমল ইউপি সদস্য দাদন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
