নেতাকর্মীদের পদচারণায় মুখরিত জেলা আ.লীগ কার্যালয়

স্টাফ রিপোর্টার
দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই প্রতিনিয়ত দলীয় নেতাকর্মীদের আনাগোনা ও সাংগঠনিক আলোচনার স্থান হয়ে উঠে আওয়ামী লীগ কার্যালায়।
প্রতিদিনের মতো সোমবারও (২২ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সাংগঠনিক আলোচনায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নির্বাহী কমিটির সদস্য অ্যাড. জাফর ইকবার মুন্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুুল, সাবেক দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদস্য মাইনুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাদল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছারসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

২৩ জানুয়ারি, ২০২৪।