ইসলাম শব্দের অর্থ সর্বতম শান্তি
—————–অ্যাড. জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী স্কলার ইসলামের সঠিক শিক্ষা দিয়ে থাকেন তাদের সামনে দাড়িয়ে কথা বলা আমার জন্য সৌভাগ্যের বিষয়। ইসলাম শব্দের অর্থ সর্বতম শান্তি। আল্লার সন্তুষ্টি পাওয়ার জন্য কোরআনের আলোকে জীবন-যাপন করা।
তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা অনেক শুমধুর কণ্ঠে হামদ-নাত পরিবেশন করেছো। ইসলামের শুরু থেকে হামদ ও নাতের প্রচলন ছিল।
মাহফিলে প্রথম দিন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ মাও. মমিনুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন আলহাজ মাও. মো. জসিম উদ্দিন হামেদী।
মাহফিলে ওসমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি মোহাম্মদ মহিউদ্দিন জাফরী ও মমিনপারা দারুসসুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ মাও. মুহাম্মদ দ্বীন ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি মোহাম্মদ জিয়াউদ্দিন খন্দকার, মাও. মো. আবু সুফিয়ান (হাজিগঞ্জ), শাহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ আল মামুন, জাতীয় ইমাম সমিতির চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুস সালাম ও চাঁদপুর দীনিয়া মাদরাসা শিক্ষক হাফেজ মাও. মনির হোসাইন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে ওয়াজ মাহফিল
