স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীতা প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নৌকা সমর্থনে পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের লেকের পাড়স্থ সিএনজি স্ট্যান্ড জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা বাস্তবায়নে ছিলেন জেলা সিএনজি, অটোরিকশা, অটো টেম্পু, মিশুক, বেবি টেক্সি ও টেক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-২৫০৩) নেতৃবৃন্দ।
নির্বাচনী প্রচারণা সভায় মেয়র প্রার্থী অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরসভা নির্বাচনে পরিবহন শ্রমিক ইউনিয়নের ভোট কেন্দ্রে আসার জন্য আপনারা আপনাদের দায়িত্ব নিবেন। এছাড়া আপনাদের পরিবারের সকলের ভোট কেন্দ্রে আনার দায়িত্বও পালন করতে হবে। চাঁদপুর পৌরসভা শ্রমজীবী মানুষের জন্য কাজ করবে। নাগরিক যত শুবিধা আছে, সব আপনারা পাবেন। আমি নির্বাচিত হলে নতুন করে চাঁদপুর শহরে আর কোন অটোর লাইসেন্স দেয়া হবে না। আর পুরনো যা আছে সেগুলো বসে ঠিক করতে হবে। আমি চাঁদপুর পৌরসভা বিশৃংখলার মধ্যে নিয়ে আসতে চাই।
জেলা সিএনজি, অটোরিকশা, অটো টেম্পু, মিশুক, বেবি টেক্সি ও টেক্সিকার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শাহরিয়ার হোসেন ওমর ফারুকের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিপন হোসেন বেপারীর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার, ট্রাক মালিক সমিতির সভাপতি মমিন মিজি, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি কামাল হোসেন প্রমুখ।
৫ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পরিবহন মালিক শ্রমিকদের সাথে মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েলের মতবিনিময়
