পাটজাত মোড়ক সংরক্ষণ না করার ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান



স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পাটজাত মোড়ক সংরক্ষণ না করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিপণীবাগ বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, বিপণীবাগ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল, গম, আঁদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে একই আইনের ১৪ ধারায় গাজী স্টোরের স্বত্বাধিকারী: আব্দুল কাদেরকে ৫শ’ ও মিজানুর রহমানকে ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এর আগে ২০ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপণীবাগ বাজারের হাজী স্টোরের স্বত্বাধিকারী হানিফকে চাল, গম, আঁদা, রসুন, পেঁয়াজ প্লাস্টিকের মোড়কে সংরক্ষণ এবং পাটজাত মোড়কে সংরক্ষণ না করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের অত্যাবশ্যকীয় ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে একই আইনের ১৪ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পাট অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, পেশকার মো. জহিরুল ইসলামসহ আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।