পালবাজার কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদের পরিচিতি সভা ও কম্বল বিতরণ

আমরা পালবাজার ব্যবসায়ীদের সব কাজে পাশে থাকবো
……………মেয়র নাছির উদ্দিন আহমেদ



দীর্ঘ প্রায় ৩০ বছর পর পালবাজার কাচামাল ব্যবসায়ীদের উদ্যোগে কাচামাল আড়তদার ঐক্য পরিষদ গঠন করা হয়। কমিটি গঠন করার পর চাঁদপুর জেলা শহরের ঐতিহ্যবাহী পালবাজার কাঁচামাল আড়ৎদার ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকাল ১০টায় পালবাজারে আলোচনা সভা ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পালবাজার কাঁচামাল আড়তদার ঐক্য পরিষদের সভাপতি মো. বাদশা ভূঁইয়ার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মো. ফারুক মৃধার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াছ ও পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারি ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খান।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর পৌরসভার উন্নয়ন এবং পৌরবাসীর সেবায় আমরা কাজ করে যাচ্ছি। চাঁদপুর শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করবো। এজন্যে সবার সহযোগিতা লাগবে। আমরা অনেক দূর এগিয়েছি, আরো এগিয়ে যেতে হবে। কারণ বিশৃঙ্খল একটি জাতি দিয়ে কিছু আশা করা যায় না। যে জাতির লক্ষ্য-উদ্দেশ্য ঠিক নেই, তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না।
তিনি বলেন, পালবাজার একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক এলাকা। এই বাজারের অনেক ঐতিহ্য রয়েছে। চাঁদপুরে কোনো চাঁদাবাজ নেই। ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদাবাজি করে না। আমরা কঠোর হাতে এটি নিয়ন্ত্রণ করেছি। আপনারা যারা এই বাজারের ব্যবসায়ী রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে- শৃঙ্খলা বজায় রেখে ব্যবসা করবেন। আমরা আপনাদের সব কাজে পাশে থাকবো।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি, পালবাজার ব্যবসায়ী হালিম পাটওয়ারী, চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির লস্কর, ঐক্য পরিষদের মাহবুব তপাদার, আবু তাহের মানিকসহ কমিটির সব সদস্য এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পালবাজার কাঁচামাল আড়তদার ঐক্যপরিষদের পরিচিতি তুলে ধরা হয়। পরে কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা। পরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে ব্যবসায়ী শামছুল হক পাটওয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাচামাল আড়তদার ঐক্য পরিষদের সভাপতি আলহাজ বাদশা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক মৃধা ও সাংগঠনিক সম্পাদক আলমগীর খানসহ ব্যবসায়ীবৃন্দ।