পুরাণবাজারে রাস্তার কাজ পরিদর্শনে মেয়র জুয়েল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার পুরাণবাজার ২নং ওয়ার্ডে রাস্তার কাজ পরিদর্শনে যান পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। গত মঙ্গলবার (৪ মে) সকালে মেয়র এই পরিদর্শনে যান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মালেক বেপারী।
জানা গেছে, ২নং ওয়ার্ডের ছৈয়াল বাড়ি রোড, হরিসভা রোড, আখন্দ বাড়ি রোড ও মদিনা মসজিদ রোডসহ ১৬শ’ মিটার রোডের কার্পেটিং কাজ করা হচ্ছে। এই ১৬শ’ মিটারের মধ্যে ৬শ’ মিটারের মেকাডমও রয়েছে।

৬ মে, ২০২১।