পুরাণবাজার শহীদ মিনার ধোয়ামোছা ও সংস্কার কাজ চলে জুতা পায়ে

স্টাফ রিপোর্টার
২১ ফেব্রুয়ারি এলেই শুরু হয় শহীদ মিনার ধোয়ামোছা ও সংস্কারের কাজ। তাও আবার জুতা পায়ে। ঘটনাটি ঘটেছে পুরাণবাজার মধুসূধন স্কুল মাঠ সংলগ্ন পুরাণ বাজার কেন্দ্রিয় শহীদ মিনারে। এ নিয়ে পুরাণবাজারে সমালোচনার ঝড় বইতে দেখা যায়।
বছরে শুধু এক দিনের জন্য শহীদ মিনারের ধোয়ামোছা ও কিছু সংস্কার কাজ করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরাণ বাজার কেন্দ্রিয় শহীদ মিনারের ধোয়ামোছা ও কিছু সংস্কার কাজের কিছু ছবি দেখা যায়। ছবিগুলোতে শ্রমিকরা জুতা পায়ে ধোয়ামোছা ও কিছু সংস্কার কাজ করছে।
পুরাণবাজারের সচেতন মহল জানান, বছরের বাকি সময়টায় শহীদ মিনারটি গরু-ছাগল বিচরণসহ পড়ে থাকে অযত্ন-অবহেলায়। যাও একদিনের জন্য শহীদ মিনারের ধোয়ামোছা করা হয়। সেখানেও দেখা যায় অবহেলা। শ্রমিকরা জুতা পায়ে ধোয়ামোছা ও সংস্কার কাজ করতে দেখা যায়।
আরো জানান, প্রতিবছর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে পুরানবাজার একুশ উদযাপন পরিষদ কমিটির নামে ক’জন। প্রতিযোগিতা এলেই ২/৪ দিন আগে পুরাণবাজার একুশ উদযাপন পরিষদ কমিটির নামে কিছু লোকজনের শহীদ মিনার প্রাঙ্গণে উৎসব নিয়ে তোরজোর দেখা যায়। উৎসব শেষ বছরের বাকি প্রায় ৩৬০ দিন কাউকে শহীদ মিনারের আশ-পাশেও দেখা যায় না। চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরাণবাজার একুশ উদযাপন পরিষদ কমিটির গুটিকয়েক লোকজনকে পুরাণবাজরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে উঠানো হয় বিভিন্ন অঙ্কের টাকা। লোক দেখানো কয়েকটি ইভেন্টের আয়োজন করে বিজয়ীদের মাঝে দেয়া হয় নিম্নমানের পুরস্কার। ফলে বাদবাকিটা তাদের পকেটেই থেকে যায়।

২১ ফেব্রুয়ারি, ২০২২।