শাহ্ আলম খান
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ) মো. মাহবুবুর রহমানকে বিদায়ী
সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ। এছাড়া অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শানজিদা শাহনাজ স্মৃতি, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. মেহেদী হাসান মানিক, আরডিসি মো. সামিউল ইসলাম, সহকারী কমিশনার আজিজুন্নাহার শম্পা, মো. উজ্জ্বল হোসেন ও সেলিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
১১ ফেব্রুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- পুলিশ সুপারকে চাঁদপুর জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা
