স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানা জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মো. ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ, পরিদর্শক (ইন্টিলেজেন্টস) আব্দুর রব, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, গত ২৯ জুন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার) এর করোনা রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
০৮ জুলাই, ২০২০।
