পূর্ব শ্রীরামদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

খেলাধুলা মানুষের একটি বিনোদনের মাধ্যম
………………………নাছির উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার ৪নং ওয়ার্ডে পূর্ব শ্রীরামদী যুব সমাজের উদ্যেগে মুজিব শতবর্ষ উপলক্ষে এলইডি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতি ছিলো ঘুমন্ত জাতি। এ জাতিকে জাগ্রত করেছো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশকে ধ্বংস করে দিতে চেয়েছিলো। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে ২০০০ সালের মধ্যে বাংলাদেশ জাপানকে ছাড়িয়ে যেতো। আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
তিনি আরো বলেন, ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত বছর। তার এ জন্মশত বছরকে সামনে রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। তার এ আয়োজনকে সফল করতে সকলকে হতে হবে। খেলাধূলা হচ্ছে মানুষের একটি বিনোদনের মাধ্যম। যেটির মাধ্যমে খেলোয়াড় এবং দর্শক বিনোদন পেয়ে থাকে। খেলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই আমাদের এই খেলাধুলা অব্যাহত রাখতে হবে, এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের ওসি মাহবুবুর রহমান বাচ্চু, পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান বেপারী ও আলী এরশাদ ঢালী।
টুনামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাহিদ, রাজু, রাব্বি, সাব্বির, তুষার, আরিফ খান, মনির, শরীফ খান, আউয়াল, ফারুক, নাজিম, বাপ্পী, রহমান, রাকিব ও আরিফ।