হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ূয়ার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরাই দেশের উন্নয়নের প্রধান সহায়ক হিসেবে কাজ করে। তাদের লেখনি পথচলার দিকনির্দেশনা হিসেবে কাজ করে। উন্নয়ন, অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা খবর প্রকাশের মাধ্যমে প্রশাসনের নীতি-নির্ধারকসহ সর্বস্তরের জনগণের সামনে বিস্তারিত তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা দেশের সার্বিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমনের পরিচালনায় সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও নবাগত কাউন্সিলর মো. হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম ও জসিম বিএসসি।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পাপ্পু মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, সদস্য সাইফুল ইসলাম, সহযোগী সদস্য মোহাম্মদ হাবীব উল্যাহ্। অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের সদস্যদের সাথে পরিচিতির মাধ্যমে এক এক করে সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকেও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী নছির উদ্দিন, ইমাম হোসাইন হিরা, প্রচার সম্পাদক এসএম মিরাজ মুন্সী, কার্যকরী সদস্য মেহেদী হাসান, শাখাওয়াত হোসেন শামীম, সদস্য হাছান মাহমুদ, মো. কামাল হোসেন, সহযোগী সদস্য, রেজাউল করিম নয়ন, হুমায়ুন কবির প্রমুখ।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে হাজীগঞ্জের নবাগত ইউএনও’র মতবিনিময়
