ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের যৌথ বিবৃতি

 

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বিরুদ্ধে মহল বিষেষের অপপ্রচারের প্রেক্ষিতে শিক্ষক-কর্মচারীদের এক যৌথ বিবৃতিতে আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী ফরক্কাবাদ ডিগ্রি কলেজ নিয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটি যেভাবে সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটাকে ব্যাহত করার জন্য এক ধরনের ভিন্ন অপপ্রচার কোনভাবেই কাম্য হতে পারে না। যা ২০১৯ সালের ১৬ এপ্রিল তারিখে দৈনিক চাঁদপুর কণ্ঠ, দৈনিক চাঁদপুর খবর, দৈনিক চাঁদপুর প্রবাহ, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকায় বিবৃতির মাধ্যমে সর্বসাধারণকে জানানোর জন্য প্রেরণ করা হয় এবং উক্ত বিষয় নিয়ে কারো কোন ভিন্ন মতামত থাকলে লিখিতভাবে কলেজ অফিসে জমা দেয়ার জন্য বলা হয়। কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন প্রকার মতামত বা ভিন্নমত পোষণ করেননি।
কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে অতি উৎসাহী একটি পক্ষ অকারণেই কলেজের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। দীর্ঘ কয়েক বছর তারা এ ব্যাপারে কোন প্রশ্ন তোলেননি। হঠাৎ কেন তাদের এ বিষয়ে অপতৎপরতা, তা নিয়ে সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্ট বলতে চাই, এই কলেজ প্রতিষ্ঠার পিছনে যে ইতিহাস রয়েছে, তা কোনভাবে বিকৃতি করা যাবে না। আগামিতে যে বা যারা এ ধরনের মিথ্যাচারে লিপ্ত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ৪ নভেম্বর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার ঐ বিবৃতিতে স্বাক্ষর করেন।
৫ নভেম্বর, ২০২০।