ফরিদগঞ্জে অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর দাফন

এস এম সোহেল
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি, চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এবং জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল সোয়া ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি ২ ভাই, ২ বোন, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রোববার বাদ আছর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ প্রাঙ্গণ এবং বাদ মাগরিব ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের পাশে তাঁকে দাফন করা হয়।
বাদ আছর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. বদরুল আলম চৌধুরীর পরিচালনায় প্রথম জানাজার আগে অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবুর কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হান্নান, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আলম সিদ্দিক, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই সাইফুল ইসলাম সেন্টু।
বক্তারা বলেন, আমরা এক গুণী ব্যক্তিকে হারালাম। অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবুর অভাব অপূরণীয়। তারপরও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবারের সবাইকে শোক সইবার তৌফিক দান করুন।
প্রথম জানাজায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ সর্দার, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, সদস্য মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, অ্যাড. বদিউজ্জামান কিরণ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রিয়াদ ফেরদৌস, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, মরহুমের ছোট ভাই ও ফরিদগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুর ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. আহসান হাবীব, জেলা বিএনপি নেতা অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড, শামছুল ইসলাম মন্টু, অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মো. বাবর, আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহাম্মদ মহসীন আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহাজাহান মিয়া, চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম পাটওয়ারী, আতাউর রহমান পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি, পারভেজ করিম বাবু, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লার মাস্টার, হানারচর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুছ ছাত্তার রাঢ়ী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান শামনু, কাউন্সিলর অ্যাড. মো. কবির চৌধুরী, মুহাম্মদ সোহেল রানা, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজিসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবুকে একনজর দেখতে ছুটে আসেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, উপ-দপ্তর সম্পাদক পিপি রনজিত রায় চৌধুরীসহ আরো অনেকে।
ঐদিন বাদ মাগরিব ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা চিশতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজার আগে স্মৃতিচারণমূলক আলোচনায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনিরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. কামরুল হাসান সাউদ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিুনুল ইসলাম খান, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন এবং মরহুমের বড় ভাই সাইফুল ইসলাম সেন্টু।
উল্লেখ্য, মরহুম অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু গত দুই মাস ধরে তিনি ফুসফুসের ইনফেকশনজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। চিকিৎকালীন প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতাল এবং পরবর্তীতে গত ৮ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মরহুম অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মহকুমা সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ফরিদগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর মহকুমা এবং পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, ১৯৭০ সালে উপনির্বাচনে কুমিল্লা-২৫ অঞ্চল থেকে সংসদ সদস্য মরহুম অ্যাড. সিরাজুল ইসলামের ২য় ছেলে।
এছাড়া মরহুম অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু দৈনিক ইল্শেপাড়ের আইন উপদেষ্টা, বেগম মসজিদের উপদেষ্টা, চাঁদপুর রোটরী ও রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির শোক

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, প্রত্যেক প্রাণি মৃত্যুকে আলিঙ্গন করবে এটাই চির সত্য। কিন্তু তারপরও কিছু কিছু মৃত্যু অনেক কষ্টের বেদনার। সাইয়েদুল ইসলাম বাবুর পরিবারের কাছে চাঁদপুরের আওয়ামী লীগ অনেক ঋণী। তাই এই পরিবারের কোনো সদস্যের মৃত্যু আওয়ামী লীগের জন্য অনেক বড় ক্ষতি। সাইয়েদুল ইসলাম বাবু ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আমি প্রতিনিয়ত তার চিকিৎসার খোঁজ-খরব নিয়েছি, চিকিৎসকদের সাথে কথা বলেছি, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এই বয়সে বাবু আমাদের ছেড়ে চলে যাবে এটা ভাবতেই অনেক কষ্ট লাগে। তারপরও আল্লাহ রাব্বুল আলামীনের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে। মরহুমকে যেনো আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন এই দোয়াই আমরা করবো। তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের যেনো আল্লাই সহায় হোন, এই কামনা করছি।
বিভিন্ন মহলের শোক : মরহুম অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জজ কোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
তারা শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ইলশেপাড় পরিবারের শোক

দৈনিক ইলশেপাড়ের আইন উপদেষ্টা ও চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবুর মৃত্যুতে ইল্শেপাড়ে পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, নির্বাহী সম্পাদক আতিকুল ইসলাম শিমুল, ব্যবস্থাপনা সম্পাদক হাজি হযরত আলী বেপারী, সহকারী সম্পাদক মনির হোসেন, যুগ্ম-বার্তা সম্পাদক এস এম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলায়মান, শাহ আলম খান ও মাজহারুল করিম সুমন, সদর উপজেলা প্রতিনিধি মো. নূরে আলম খান, আল-আমিন ছৈয়াল ও বিধান চন্দ্র দাস, হাজীগঞ্জস্থ বিশেষ প্রতিনিধি আলহাজ মো. ওয়ালী আহমেদ চিশতী, মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নুরুন্নবী নোমান, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, হাইমচর ব্যুরো ইনচার্জ আব্দুর রহমান রিয়াদ, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ, কচুয়া ব্যুরোর ভারপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব সুমন, মতলবের নারায়ণপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, ফরিদগঞ্জ উপজেলা নিজস্ব প্রতিনিধি মো. মশিউর রহমান, আবু তালেব সরদার, মো. মনির হোসেন ও রুহুল আমিন স্বপন, হাইমচর উপজেলা নিজস্ব প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, মতলব দক্ষিণ প্রতিনিধি মাসুম সরকার ও সফিকুল ইসলাম রিংকু, অফিস সহকারী মো. মোবারক হোসেন ও শান্ত লোধসহ ইলশেপাড় পরিবারের অন্যরা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।

৩১ জুলাই, ২০২৪।