বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্টে নিহতদের স্মরণে দোয়া

স্টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও ২১ আগস্টে নিহতদের স্মরণে দোয়ার অনুষ্ঠান হয়েছে। রোববার (২৩ আগস্ট) চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ৩য় তলার মসজিদে দোয়া ও মোনজাত পরিচালনা করেন মাও. রফিকুল ইসলাম।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাড. আহসান হাবিব, সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. শেখ জহিরুল ইসলাম, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. আ. রহমান, অ্যাড. জহিরুল ইসলাম, অ্যাড. মোবারক হোসন, অ্যাড. আমান উল্লাহ, অ্যাড. বদিউজ্জামান কিরন, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. জসিম ভূঁইয়া, অ্যাড. সাইফুদ্দিন বাবু, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. শাহাজাদা, অ্যাড. ছানাউল্লাহ, অ্যাড. আমিরউদ্দিন ভূঁইয়া মন্টু, অ্যাড. বদরুল আলম চৌধুরী, অ্যাড. খোরশেদ আলম শাওন, অ্যাড. তরুন মজুমদারসহ অন্যান্য আইনজীবী।
২৪ আগস্ট, ২০২০।