বঙ্গবন্ধুর সমাধিতে মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধাজ্ঞাপন

মাহফুজ মল্লিক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানালেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। গত শুক্রবার (২০ নভেম্বর) বাদজুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আবুল কাশেম পাটওয়ারী, তাফাজ্জল হোসেন, গোলাম রাব্বানী, বিল্লাল হোসেনসহ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের পরিবারের সদস্যবৃন্দ।
২২ নভেম্বর, ২০২০।