বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে চাঁদপুরে আ.লীগের আলোচনা ও কেক কাটা

স্টাফ রিপোর্টার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ নেতাকর্মীরা। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়াসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, দিনটি জাতীয় শিশু দিবস ও সরকারি ছুটির দিন। সারা জাতি অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালন করছে। আমাদের শেখ হাসিনার প্রতি অবিচল আচ্ছা ও বিশ্বাস থাকতে হবে। দল শক্তিশালী করতে হলে ঐক্যের কোন বিকল্প নাই। আমরা একটা নীতি ও আদর্শে বিশ্বাসী। তা হলো বঙ্গবন্ধুর আদর্শ। সারাদেশে আওয়ামী লীগ যে উন্নয়ন কাজ করেছে তা অন্যকোন দল করতে পারেনি। খালেদা জিয়া চুরির দায়ে জেলে ও তারেক জিয়া খুনের দায়ে বিদেশে। বিএনপির কিন্তু এখন ইঞ্জিন নাই। ইঞ্জিন ছাড়া কি গাড়ি চলে?
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, মঞ্জু আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদস্য অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. বদিউজ্জামাল কিরন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজি, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান প্রমুখ।

২০ মার্চ, ২০২২