স্বচ্ছতা জবাবদিহিতা রাখতে হলে সম্মেলন করতে হবে
…………মেয়র নাছির উদ্দিন আহমেদ
শাহ আলম খান
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, সম্মেলনের মাধ্যমে দলের গতি বাড়ে। স্বচ্ছতা জবাবদিহিতা রাখতে হলে সম্মেলন করতে হবে। আজকে আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে, তা বিশ্বে বিরল। সম্মেলনে যেমন আপনারা সক্রিয়, ঠিক নির্বাচনে আপনাদের সচল থাকতে হবে। যারা মাদক, সন্ত্রাসে জড়িত, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হবে।
গতকাল বুধবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা দেশের উন্নতি অগ্রগতি চায় না, সেই অপশক্তিরর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। এখানে ত্যাগের পরিচয় দিতে হবে। কেউ পদ না পেয়ে বিশৃঙ্খলতা সৃষ্টি করলে ব্যবস্থা নেয়া হবে। এমন নেতা নির্বাচন করতে হবে, যাদের দেখলে মানুষ সম্মান করে তাদের নেতৃত্বে আসতে হবে। সম্মেলন দলকে শক্তিশালী করে। তাই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নজরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইব্রাহীম খলিল লিটনের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী।
বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল গাজী, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর থানা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা বেগম, থানা যুবলীগের সদস্য আবুল হাসনাত নয়ন, বাগাদী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সাজ্জাদ, সাবেক যুবলীগ নেতা গিয়াস উদ্দিন নান্নু প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নানুপুর শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শহীদ উল্যাহ। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়।
