স্টাফ রিপোর্টার
মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকা মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণে অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এই দুই মাস জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে এপ্রিল মাসের চাল বিতরণ শুরু হয়েছে। গত রোববার (২ মে) সকাল ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করেন বাগাদী ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
এ সময় উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি ট্যাগ অফিসার ও চাঁদপুর সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. জামাল হোসেন, উপজেলা মৎস্য অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা আশিকুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব মো. মহিবুবুল আহসান, ইউপি সদস্য মো. রিয়াজউদ্দিন পাটওয়ারী, জাকির হোসেন খান, মো. মোশারফ হোসেন, মো. মুনসুর আহম্মদ, মো. ইলিয়াছ খান, মো. ইছহাক গাজী, মো. শফিকুর রহমান খান, মো. মনির হোসেন, মো. মনির, মহিলা ইউপি সদস্য পারুল আক্তার, সাহানারা বেগম, মাহফুজা বেগম।
বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল জানান, এর আগে এই ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ২ মাসের ৪০ কেজি করে ৮০ কেজি চাল বিতরণ করা হয়েছে। রোববার তৃতীয় দফায় এপ্রিল মাসের ৪০ কেজি করে চাল বিতরণ করা হলো। ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৬১৮ জন।
৫ মে, ২০২১।
