স্টাফ রিপোর্টার
চাঁদপুর করোনাভাইরাস সংক্রমণ এবং দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন, শ্রমজীবী, নিম্নআয়ের মানুষের মাঝে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাৎ হোসেনের অর্থায়নে তার নিজ বাড়িতে কয়েক শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, লবণ ও ঔষধসহ অন্যান্য সামগ্রী।
গত সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশই ভালো নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই করোনার এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।
তিনি আর বলেন, করোনার কারণে দেশের শ্রমজীবী, নিম্নআয়ের মানুষগুলো কিছুটা বেকায়দায় রয়েছে। তাই আমাদের প্রধানমন্ত্রী নিজের দলের নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুরেও আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ প্রবাসে থেকেও ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাৎ হোসেন অসহায় মানুষদের মাঝে খাদ্যউপহার সামগ্রী বিতরণ করছে। এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম গাজী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন ভূঁইয়া, জেলা যুবলীগ সদস্য মো. জাঙ্গীর আলম প্রধানিয়াসহ নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২২ জুলাই, ২০২০।
