
প্রেস বিজ্ঞপ্তি
‘চাই স্বচ্ছ, জবাবদিহি ও জনঅংশগ্রহণমূলক স্থানীয় সরকার প্রতিষ্ঠান’ এই শ্লোগান নিয়ে বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি-সনাক ও টিআইবি’র সার্বিক সহযোগিতায় গতকাল বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের সাথে সনাক-চাঁদপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সনাক-চাঁদপুরের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহŸায়ক ও সনাকের সহ-সভাপতি মো. আব্দুল মালেক। ¯^াগত বক্তব্য রাখেন সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বিল্লাল বলেন, সনাক-চাঁদপুর এই ইউনিয়ন পরিষদের সাথে কাজ করার ফলে ¯^চ্ছতা ও জবাবদিহিতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিকভাবে সনাক কোন সহযোগিতা না করলেও সনাক এই ইউনিয়নের ¯^চ্ছতা, জবাবদিহিতা ও জনসাধারণের সেবার মানোন্নয়নে প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। সনাকের সহযোগিতায় আমরা প্রতিটি ইউনিয়নে গিয়ে ওয়ার্ড সভা করেছি। এমনকি ওয়ার্ড সভা থেকে জনগণের কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে সেগুলো স্থায়ী কমিটির সভায় আলোচনা করে বাজেটে অন্তর্ভূক্ত করে থাকি।
তিনি আরো বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ইউনিয়ন পরিষদ তার কার্যক্রম বাস্তবায়ন করবে এটাই আমাদের লক্ষ্য। আমরা সবসময় চাই জনগণ তাদের প্রাপ্য সেবাটুকু যেন সঠিকভাবে পায়। আমাদের পরিকল্পনা আছে আগামী জানুয়ারি ও জুলাই ২০২০-এ প্রতিটি ওয়ার্ডে গণশুনানীর আয়োজন করার। এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই ইউনিয়ন পরিষদকে একটি ¯^চ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়নে রুপান্তর করতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সনাক ও টিআইবি এই পরিষদের সাথে কাজ করার ফলে এই ইউনিয়নের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, টিআইবি ও সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও বেগবান করার জন্য সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষনা করেছে তার বাস্তবায়ন করতে চাই এবং এটা করা আমাদের সকলের দায়িত্ব। আমি আমার পরিষদকে দুর্নীতিমুক্ত রাখার জন্য এবং জনসাধারণের প্রাপ্য সেবা প্রদানের জন্য সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
সভার সভাপতি সনাকের সহ-সভাপতি মো. আব্দুল মালেক বলেন, সনাক মূলতঃ পরিষদের সেবার মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনসেবা যাতে জনঅংশগ্রহণের মাধ্যমে হয় সেলক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। পরিষদের চেয়ারম্যান অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড সভা করে থাকেন। তিনি জনগণের প্রতিটি কথা শোনেন আবার জবাবও দেন। আবার পরবর্তীতে জনগণের কাছ থেকে প্রাপ্ত সুপারিশগুলো বাজেটে অন্তর্ভূক্ত করেন। তিনি আরও বলেন, পরিষদের কার্যক্রমেও অনেক ¯^চ্ছতা বৃদ্ধি পেয়েছে। স্ট্যান্ডিং কমিটিগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং এগুলোকে শক্তিশালী করার জন্য বাস্তব পদক্ষেপ নেয়া হয়েছে। টিআইবি’র সহায়তায় পরিষদ কর্তৃপক্ষের জন্য শুদ্ধাচার ব্যবস্থাপনা বিষয়ক যে ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে তারও সফল বাস্তবায়ন হচ্ছে বলে প্রতিয়মান হচ্ছে। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানার পরিচালনায় হালনাগাদ তথ্যবোর্ড ও নোটিশ বোর্ড প্রদর্শন, ¯^তঃস্ফূর্ত তথ্য প্রদান, তথ্য প্রদান ইউনিটকে শক্তিশালীকরণ, তথ্য প্রদান রেজিস্ট্রার আপডেট করা, পরিষদের স্টান্ডিং কমিটিসমূহকে শক্তিশালীকরণ, ইন্ট্রেগ্রিটি ম্যানেজমেন্ট টুলবক্স বিষয়ক ওরিয়েন্টেশনে গৃহীত কর্ম-পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা বিষয়ে আলোচনা করেন পরিষদের সচিব মো. মহিবুবুল আহসান। এছাড়াও মতবিনিময় সভায় পরিষদের সদস্যবৃন্দ, পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সনাক চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রæপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
