বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমাদিয়া ফাযিল মাদ্রাসার আলিম-২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মাও. আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক পীরজাদা মাও. মো. মাহফুজ উল্যাহ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ বাগাদী দরবার শরীফের পীর আলহাজ মাও. এ কে এম নেয়ামত উল্যাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাও. মো. আহসানুল্লাহ, বিদোৎসাহী সদস্য পীরজাদা ওয়াহিদ উল্যাহ খান, অভিভাবক সদস্য ডা. মাসুদ উল্যাহ পাটোয়ারী।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতে প্রধান অতিথি বাগাদী দরবারের পীর ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদের নৈতিক চরিত্র গঠনে যত্নবান হতে হবে। মাদরাসার সুনাম ও খ্যাতি বয়ে আনতে হবে।
বিশেষ অতিথি ডা. সাইফুল ইসলাম সোহেল বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি তোমাদের প্রযুক্তিগত শিক্ষা অর্জন করতে হবে। আধুনিক শিক্ষার সাথে সেবামূলক পেশার প্রতি মনোযোগী হতে হবে।
আরবি প্রভাষক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী বলেন, মাদরাসার শিক্ষার্থী হিসেবে তোমরাই সুন্নাতের প্রচার প্রসার ঘটাবে এবং দ্বীনি সমাজ কায়েমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাআল্লাহ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পরীক্ষার্থী ছাত্র হাফেজ মাছুম বিল্লাহ, না’তে রাসূল পরিবেশন করেন পরীক্ষার্থী ছাত্র ইসমাইল হাসান তাওফিক। দোয়া করেনে বাগাদী দরবারের পীর আলহাজ মাও. একেএম নেয়ামত উল্যাহ খান।
উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে আলিম ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

০২ ডিসেম্বর, ২০২১।