বাগাদী দরবার শরিফের ৬১তম মাহফিল সম্পন্ন


স্টাফ রিপোর্টার
গতকাল শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বাগাদী দরবার শরীফের বাৎসরিক ঈসালে সাওয়াব মাহফিল। গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।
আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মো. নেছার আহমেদ, আওলাদে রাসুল মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবেরী আল মাদানী, মাওলানা শামসুদ্দিন জাহেদী, মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন চাঁদপুরী, মাওলানা সাইদুর রহমান শরিয়তপুরী, মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, মো: আহসানুল্লাহ, মাওলানা আশিকুল আরেফিন খান নাহিদ। মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাহফুজ উল্লাহ খান ইউসুফী।
বাগাদী দরবারের ২ দিনব্যাপী মহাঐতিহাসিক ঈসালে সাওয়াব মাহফিল শেষে শনিবার বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম পীরের সুযোগ্য নাতি সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান দা.বা.। মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাকরির পেশ করেন।